News Flash

  • Home
  • দেশ
  • কুলতলিতে ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় বিচারের দাবিতে জমায়েত, উপস্থিত বাম নেতৃত্ব-সহ বহু সাধারণ মানুষ
Image

কুলতলিতে ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় বিচারের দাবিতে জমায়েত, উপস্থিত বাম নেতৃত্ব-সহ বহু সাধারণ মানুষ

কুলতলি, ১৯ অক্টোবর (হি.স.) : কুলতলিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে   খুনের   ঘটনায় এখনও বিচার   পায়নি পরিবার। অভয়ার মত এই কুলতলি গ্রামের মা লক্ষ্মীও বিচার পায়নি। আর সেই কারণে বিচারের দাবিতে শনিবার বিকেলে কুলতলি ও জয়নগর অভিযানের ডাক দিয়েছে মা লক্ষ্মী বিচার মঞ্চ নামে একটি সংগঠন। মূলত এই সংগঠনে বাম নেতৃত্বরা রয়েছেন। বাম নেতা সুজন চক্রবর্তী থেকে শুরু করে আইনজীবী ও বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মত লোকেরাও রয়েছেন। রয়েছেন বিভিন্ন পেশার মানুষজন। মূলত বিচারের দাবিতে তাঁরা মা লক্ষ্মীর গ্রামে যাওয়ার ডাক দিয়েছেন। সেই কারণে শনিবার বিকেল তিনটে থেকে জয়নগর থানার মহিষমারি হাটে জমায়েত শুরু করেন তাঁরা। সুজন বলেন, গোটা বাংলা এখন উত্তাল, বিচার চাইতে রাস্তায় নামছেন আমজনতা। এই ধরনের পরিস্থিতি আগে কখন বাংলায় ছিল না। পুলিশ প্রশাসন অপরাধীদের আড়াল করছে, তাঁদের সাহায্য করছে। সবই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে।

Releated Posts

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top