News Flash

  • Home
  • Uncategorized
  • রাত জেগে জলসা দেখে ফেরার পথে ভ্যান খাদে, গুরুতর জখম এগারজন
Image

রাত জেগে জলসা দেখে ফেরার পথে ভ্যান খাদে, গুরুতর জখম এগারজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ অক্টোবর৷৷ সাত সকালে ১১জন যাত্রী নিয়ে দূর্ঘটনার কবলে এক নম্বরবিহীন মারুতী ভ্যান৷ দূর্ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট কালী মন্দির সংলগ্ণ আসাম আগরতলা জাতীয় সড়কে শুক্রবার সকাল সাড়ে নয়টা মিনিট নাগাদ৷ আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজার শেষ লগ্ণে মুঙ্গিয়াকামীতে ছিল বৃহস্পতিবার রাতব্যাপী গান বাজনার জলসা৷ তেলিয়মুড়ার বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় মানুষ৷ সেখানে ওই গাড়ির চালকও রাতভর ঘুমায়নি৷ সকাল হতেই চালক বিশ্বজিৎ দেববর্মা (২৪) ১১ জন যাত্রী নিয়ে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ সারারাত না ঘুমানোয় চাকমাঘাট আসামাত্রই চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পরে৷ তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে খাদে পরে একটি সেগুন গাছে আটকে যায়৷ গাছটি না থাকলে গাড়িটি খোয়াই নদীতে ১১জন যাত্রী নিয়ে ঝাপ দিত৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই চালকসহ যাত্রীদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী৷ গুরুতর আহতরা হলেন রবীন্দ্র দেববর্মা (৪২), বিশ্বজিৎ দেববর্মা (২৪), দুর্যধন দেববর্মা (৫০), রবেরা দেববর্মা (৪০), রবিয়া দেববর্মা (২৬), টিনা দেববর্মা (২২), পরিমল দেববর্মা (১৮)৷ অন্যরা অল্পবিস্তর আহত হয়েছে৷ গুরুতর আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে বলে জানা গিয়েছে৷
এদিকে, দশমীর রাতে দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ জানা গেছে, দশমীর রাতে চড়িলাম স্টেট কো-অপারেটিভের ব্যাঙ্কের কাছে রাস্তায় অমরপ্রাণ সাহা(৯০)-কে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়৷ এই ঘটনায় ঐ বৃদ্ধ গুরুতরভাবে আহত হন৷ সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়৷ আজ সকালে তার মৃত্যু হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top