News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে কলেজ ছাত্রীকে আটকে গলায় সিগারেটের সেঁকা, গ্রেপ্তার এক যুবক
Image

কমলপুরে কলেজ ছাত্রীকে আটকে গলায় সিগারেটের সেঁকা, গ্রেপ্তার এক যুবক

handcuffবিশেষ প্রতিনিধি, কমলপুর, ১৪ অক্টোবর৷৷ ধলাই জেলার কমলপুর কলেজটিলা এলাকায় কলেজ পড়ুয়া এক ছাত্রীকে রাস্তায় আটক করে স্থানীয় এক যুবক ছাত্রীটির টুটি চেপে ধরে এবং সিগারেটের আগুনে গলা সেঁকে দেয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷
সংবাদে প্রকাশ, ধলাই জেলার কমলপুরের কলেজটিলা এলাকায় এক কলেজছাত্রী শুক্রবার বেলা ১১টা নাগাদ গৃহশিক্ষকের বাড়ি থেকে বাড়িতে ফিরছিল৷ প্রতিবেশী এক যুবক ছাত্রীটিকে রাস্তায় আটক করে শ্লীলতাহানি করে৷ টুটি চেপে ধরে৷ এমনকি সিগারেটের আগুন দিয়ে ছাত্রীটির গলা সেঁকে ফেলে৷ ছাত্রীটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ তাকে ওই যুবকের রোষাণল থেকে রক্ষা করে৷ গণপ্রহারের ভয়ে যুবকটি দৌঁড়ে নিজের বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে রাখে৷ উত্তেজিত জনতা ওই বাড়িতে চড়াও হন৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানায় আক্রান্ত কলেজ ছাত্রীটি৷
অভিযুক্ত যুবকের নাম উত্তম দাস৷ সে বিবাহিত৷ স্ত্রী সন্তানও রয়েছে৷ ঘটনার পর উত্তেজিত জনতা তার বাড়িতে চড়াও হলে খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ওই বাড়িতে ছুটে যায়৷ রুদ্ধদ্বার কক্ষে অভিযুক্তের অভিভাবকদের সঙ্গে পুলিশ কথা বলেছে বলে অভিযোগ৷ অথচ আক্রান্ত কলেজ ছাত্রী কিংবা তার পরিবারের লোকজনদের সঙ্গে কোন কথা বলেনি বলে অভিযোগ৷ তাতে ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়েছেন এলাকাবাসী৷
শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে৷ অভিযুক্ত যুবকটি খানিকটা মানসিক ভারসাম্যহীন বলে পারিবারের তরফে দাবী করা হয়েছে৷ অভিযুক্তের ভগ্ণীপতি শাসকদলীয় নেতা হওয়ার সুবাদে পুলিশ কঠোর কোন ব্যবস্থা নিচ্ছেনা বলেও অভিযোগ৷ এদিকে, সিগারেটের আগুনে সেঁকে দেওয়া কলেজ ছাত্রীটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ অভিযুক্ত যুবক এর আগেও এধরনের ঘটনা সংগঠিত করেছে বলে অভিযোগ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top