News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শীতবস্ত্র নিয়ে হাজির ভুটানিরা, ১ নভেম্বর থেকে বিক্রি শুরুর প্রস্তুতি
Image

শীতবস্ত্র নিয়ে হাজির ভুটানিরা, ১ নভেম্বর থেকে বিক্রি শুরুর প্রস্তুতি

আগরতলা, ১৯ অক্টোবর : শীতের পরশ লাগেনি। কিন্তু, প্রতিবছরের মতোই শীতবস্ত্রের পসরা নিয়ে হাজির হয়ে গেছেন ভুটানিরা। আগামী ১ নভেম্বর তাঁরা বিক্রি শুরু করার প্রস্তুতি নিয়েছেন।

সম্প্রতি অনলাইন বাজারের চাহিদা তরতড়িয়ে বেড়ে চলেছে। ফলে, স্থানীয় দোকানিরা লোকসানের মুখোমুখি হচ্ছেন। ভুটানিদেরও আশঙ্কা, অনলাইন বাজারের প্রভাব তাঁদের শীতবস্ত্র বিক্রিতেও পড়বে। আজ দেখা গেছে, ভুটানিরা শীতবস্ত্রের স্টল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রতিবছরই তাঁরা সুদূর ভূটান থেকে শীতবস্ত্রের সম্ভার নিয়ে রাজ্যে হাজির হন। জনৈক বিক্রেতা জানিয়েছেন, তাঁদের কাছে আবালবৃদ্ধবনিতা সকলের জন্যই রয়েছে রকমারী শীতবস্ত্রের সম্ভার। বিক্রয়মুল্য নিয়ে এখনই তিনি মন্তব্য করেননি। তবে, আগামী ২৫ অক্টোবরের মধ্যে বিক্রি শুরু করার জোর চেষ্টা চালিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সাথে তিনি যোগ করেন, প্রত্যাশিত তারিখে বিক্রি শুরু করা সম্ভব না হলে ১ নভেম্বর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। 

প্রসঙ্গত, দুর্গোত্সবের মুহুর্ত থেকেই মাঝেমধ্যে ভোর কুয়াশাচ্ছন্ন থাকছে। তবে, শীতের অনুভূতি এখনও হয়নি। কারণ, বর্ষা রাজ্য থেকে বিদায় নিলেও প্রায়শই আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। ছিটেফোটা বৃষ্টিও পড়ছে। ধারণা করা হচ্ছে, শীত ঝাকিয়ে পড়তে নভেম্বরের মাঝামাঝি হবে। কিন্তু, শীতবস্ত্র কিনে প্রস্তুত থাকতে হবে, তাই হয়তো ভুটানিরা আশায় বুক বেঁধেছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top