News Flash

  • Home
  • দেশ
  • ফের নিম্নচাপের ভ্রুকুটি! দুপুরেই নামল আঁধার, স্বস্তির বৃষ্টি নানা জেলায়
Image

ফের নিম্নচাপের ভ্রুকুটি! দুপুরেই নামল আঁধার, স্বস্তির বৃষ্টি নানা জেলায়

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আগামী সপ্তাহেই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সাগরে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে উপকূলে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আগামী সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। যদিও, শুক্রবারই বৃষ্টিতে ভিজেছে দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কিছু জেলা। সঙ্গে দমকা হাওয়া বইতে থাকে। দুপুরেই আঁধার নামে।

রাজ্য থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। তবুও বৃষ্টি চলছে কোথাও কোথাও। বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়। যার ফলে কমছে তাপমাত্রা। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, এদিন দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কয়েকটি এলাকায়। সেই মতো বৃষ্টিও শুরু হয়েছে।

Releated Posts

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top