News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যদল ঘোষিত, জাতীয় সিনিয়র মহিলা ফুটবলের প্রস্তুতি তুঙ্গে 
Image

রাজ্যদল ঘোষিত, জাতীয় সিনিয়র মহিলা ফুটবলের প্রস্তুতি তুঙ্গে 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। দীর্ঘদিন বাদে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ২৯ তম জাতীয় সিনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্ট। আগামী ২০ অক্টোবর থেকে আগরতলায় শুরু হবে টুর্নামেন্টের গ্রুপ লীগের লড়াই। তাতে অংশ নেবে স্বাগতিক ত্রিপুরা সহ সিকিম, গুজরাট ও চন্ডিগড়। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের গ্রুপ লীগের খেলায় প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। তাই জাতীয় স্তরের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই চূড়ান্ত রাজ্য দল গঠন করে নেয় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন। টুর্নামেন্ট কে সামনে রেখে প্রাথমিক বাছাইকৃত ৩৫ জন মহিলা ফুটবলার থেকে ২৫ জন ফুটবলারকে প্রস্তুতি শিবিরে ডাকা হয়। সেখান থেকে ২২ জনের চূড়ান্ত রাজ্য দল গঠিত। আর তাদের নিয়েই এখন আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রশিক্ষক সুজিত ঘোষের তত্ত্বাবধানে চলছে এখন জোরদার অনুশীলন। টুর্নামেন্টের  সূচি অনুযায়ী আগামী কুড়ি অক্টোবর রাজ্য দল প্রথম ম্যাচ খেলবে চন্ডিগড় এর বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ২২ অক্টোবর সিকিম ও তৃতীয় তথা শেষ ম্যাচ ২৪ শে অক্টোবর গুজরাটের মুখোমুখি হবে দল। ভালো খেলার প্রত্যাশাকে সামনে রেখেই ময়দানে নামবে ত্রিপুরা। তবে চূড়ান্ত যে দল গঠন করা হয়েছে তাতে ডিফেন্স অনেকটা দুর্বল থাকায় প্রত্যাশা অনুযায়ী ফলাফল নিয়ে অনেকটা সন্ধিহান প্রশিক্ষক সুজিত ঘোষ। এরপরেও তিনি প্রত্যাশা করেন মেয়েরা তাদের সেরাটা লড়াইয়ের ময়দানে দিতে পারলে প্রতিপক্ষদের অনেকটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে ত্রিপুরা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top