News Flash

  • Home
  • দেশ
  • বিহারের সিওয়ানে বিষমদে মৃত্যু বেড়ে ২০, তোপ আরজেডি নেতা মৃত্যুঞ্জয়ের
Image

বিহারের সিওয়ানে বিষমদে মৃত্যু বেড়ে ২০, তোপ আরজেডি নেতা মৃত্যুঞ্জয়ের

সিওয়ান, ১৬ অক্টোবর (হি.স.): বিহারে ফের বিষাক্ত মদের আতঙ্ক! এবার বিহারের সিওয়ান জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিষমদ কাণ্ডে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিওয়ানের এসপি অমিতেশ কুমার। বিষাক্ত মদ খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। জেলাশাসক মুকুল কুমার গুপ্তা বলেছেন, এই ঘটনায় ভগবানপুর থানার এসএইচও এবং এএসআই-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।এই বিষমদ কাণ্ডে বিহার সরকারকে আক্রমণ করেছে আরজেডি। আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, “মানুষ বিষাক্ত মদ খেয়ে প্রাণ হারিয়েছে। এটা খুবই দুঃখজনক ও উদ্বেগের বিষয় যে, বিহারে মদ নিষিদ্ধ আইন কার্যকর থাকা সত্ত্বেও বিষাক্ত মদ পাওয়া যাচ্ছে। প্রতিবার হোলি ও দীপাবলির সময় দেখা যায় কিভাবে মানুষ মারা যায়। বিষাক্ত মদের জন্য এনডিএ সরকার প্রত্যক্ষভাবে দায়ী।”

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top