News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্বকে সঙ্ঘাত থেকে বের করে সংযুক্ত করার কাজে নিয়োজিত ভারত : প্রধানমন্ত্রী
Image

বিশ্বকে সঙ্ঘাত থেকে বের করে সংযুক্ত করার কাজে নিয়োজিত ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): বিশ্বকে সঙ্ঘাত থেকে বের করে সংযুক্ত করার কাজে নিয়োজিত ভারত। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন, ভারত এখন গুণমানসম্পন্ন সেবায় অনেক বেশি মনোনিবেশ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন-আইটিইউ এবং ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলির উদ্বোধন করেছেন। একই সঙ্গে তিনি সূচনা করেন অষ্টম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪-এর।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, “ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে দেশ এবং বিশ্বের আপনাদের সবাইকে অনেক অভিনন্দন। আপনারা ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলির জন্য প্রথম বার ভারতকে বেছে নিয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “একবিংশ শতাব্দীতে ভারতের মোবাইল ও টেলিকম যাত্রা সমগ্র বিশ্বের জন্য অধ্যয়নের বিষয়। বিশ্বে মোবাইল এবং টেলিকমকে একটি সুবিধা হিসাবে দেখা হয়েছিল, কিন্তু ভারতের মডেল কিছু আলাদা ছিল। ভারতে আমরা টেলিকমকে শুধুমাত্র কানেকটিভিটি নয়, বরং সমদর্শিতা এবং সুযোগের মাধ্যম করেছি।”

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top