News Flash

  • Home
  • দেশ
  • বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও স্থায়িত্বে অবদান রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ : জে পি নাড্ডা
Image

বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও স্থায়িত্বে অবদান রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও স্থায়িত্বে অবদান রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা। সোমবার দিল্লিতে অনুষ্ঠিত ড্রাগ রেগুলেটরি অথরিটি (আইসিডিআরএ)-র ১৯-তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নাড্ডা বলেছেন, “কোভিড-১৯ মহামারীর সময়, ভারত শুধুমাত্র স্বাস্থ্যের স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতা হিসেবেই আবির্ভূত হয়নি, বরং বিশ্বের ফার্মেসি হিসেবেও নিজস্ব ভূমিকার পুনর্নিশ্চিত করেছে। ভারত নিজস্ব স্বাস্থ্যসেবা পরিকাঠামো প্রসারিত করেছে এবং অভ্যন্তরীণ ও বৈশ্বিক উভয় চাহিদা মেটাতে ভ্যাকসিন উৎপাদন বাড়িয়েছে। বিশ্বের একটি ফার্মেসি হিসাবে, ভারত গুরুত্বপূর্ণ ওষুধ এবং ভ্যাকসিনে সাশ্রয়ী মূল্যের প্রাপ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও স্থায়িত্বে অবদান রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আরও বলেছেন, “৮টি ড্রাগ টেস্টিং ল্যাব এখন চালু আছে। আমদানিকৃত উপাদানের দ্রুত পরীক্ষা করার জন্য ৮টি মিনি টেস্টিং ল্যাব কাজ করছে…নিয়ন্ত্রক প্রক্রিয়ার ৯৫ শতাংশেরও বেশি ডিজিটালাইজড করা হয়েছে…মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রিও এখন নিয়ন্ত্রিত হচ্ছে…বিশ্ব স্বাস্থ্যের উন্নতির জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”

Releated Posts

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top