News Flash

  • Home
  • দেশ
  • ৪৮ ঘণ্টার আংশিক কর্মবিরতির ডাক তিরিশটি বেসরকারি হাসপাতালের
Image

৪৮ ঘণ্টার আংশিক কর্মবিরতির ডাক তিরিশটি বেসরকারি হাসপাতালের

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): আর জি কর কাণ্ডের পর থেকে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে দশ দফা দাবিতে চলছে অনশন চলছে জুনিয়র ডাক্তারদের। তাতে শামিল সিনিয়রদের একাংশ। আর এবার এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাতে ৪৮ ঘণ্টার আংশিক কর্মবিরতির ডাক দিলেন শহরের তিরিশটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। 

জরুরি বিভাগ ছাড়া বন্ধ থাকবে সমস্ত পরিষেবা। শনিবার একথা ঘোষণা করা হয়েছে তাঁদের তরফে। সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে কলকাতার বিভিন্ন নামী বেসরকারি হাসপাতালে। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে থেকে সাংবাদিক বৈঠক করে তাঁরা জানান, আগামী ১৪ অক্টোবর (সোমবার) সকাল ৬টা থেকে ১৬ অক্টোবর (বুধবার) সকাল ৬ পর্যন্ত আংশিক কর্মরিরতি চলবে। পরিবর্তিত পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত বলে জানালেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা। 

৪৮ ঘণ্টা আংশিক কর্মবিরতির কারণে বেসরকারি হাসপাতালগুলির জরুরি বিভাগ ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে জানান চিকিৎসকেরা। ফলে রোগী-ভোগান্তির আশঙ্কা করছেন অনেকেই। কিন্তু চিকিৎসকেরা বলেন, ‘‘এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এটা জনগণের আন্দোলন। জনগণ প্রথম থেকেই চিকিৎসকদের পাশে রয়েছেন। আমরা জনগণের কথা ভেবে জরুরি ব্যবস্থা পুরোপুরি চালু থাকবে।”

চিকিৎসকেরা জানান, “কোনও রোগীর কোনও অসুবিধা হবে না। সাধারণ মানুষের কাছে আবেদন, যদি কখনও কোনও জরুরি অবস্থা হয়, তখন যে কোনও সময়ে হাসপাতালে যাবেন, চিকিৎসকেরা সব সময় সাহায্য করবেন।’’

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top