মালবাজার, ১২ অক্টোবর (হি. স.) : সিকিম, কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ডামডিম থেকে লাভা হয়ে বিকল্প পথ ভরসা যোগাচ্ছে। শনিবার এই রাস্তার ২০ থেকে ৪৯ কিলোমিটার পর্যন্ত অংশের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন(বিআরও) এই রাস্তা তৈরি করেছে। তারাই রাস্তার তত্ত্বাবধান করবে। ভার্চুয়াল পদ্ধতিতে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এই রাস্তার উদ্বোধন করেছেন। গরুবাথানের কাছে পাপড়খেতিতে এই উপলক্ষে স্বাগত অনুষ্ঠান হয়। সেখানে বিএরও অধীনে থাকা জিআরইএফ (জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স)-এর সহকারি বাস্তুকার সিভিল জ্ঞানেশ্বর প্রসাদ, গরুবাথান পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যমনি রায়, সহ-সভাপতি সোনম ভুটিয়া, গোরুবাথান ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেনু ভুটিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এই অংশ তৈরিতে ৯০ কোটি ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। বিকল্প যোগাযোগের রাস্তা এবং পর্যটক মহলে এই পথ দারুন জনপ্রিয় হবে বলে সকলের আশা।

ডামডিম থেকে লাভাগামী রাস্তার একাংশের ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজনাথ সিং
Releated Posts
নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার
জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…
মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির
ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…


















