News Flash

  • Home
  • দেশ
  • “ছেলেমেয়েগুলোকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে”, কটাক্ষ কুণালের
Image

“ছেলেমেয়েগুলোকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে”, কটাক্ষ কুণালের

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): ফের জুনিয়র ডাক্তারদের অনশন-বিরোধী মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর কটাক্ষ, “ছেলেমেয়েগুলোকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে”। 

শনিবার তিনি এক্সবার্তায় লেখেন, “অনশনকারী ছেলেমেয়েদের কাঁধে বন্দুক রেখে কিছু শকুন নিজস্ব রাজনীতি করছে। কেউ নেতা সাজছে, কেউ সিনেমায় রোল খুঁজছে, কোনো দল শূন্য থেকে বেরনোর সুযোগ চাইছে, কোনো সংগঠন বিশৃঙ্খলা চাইছে, কিছু মিডিয়া টিআরপির দৌড়ে।

আর জি করের ঘটনা কুৎসিত। উদ্বেগ, আবেগ স্বাভাবিক। কিন্তু, যখন গ্রেপ্তারি, অন্যান্য প্রক্রিয়া চলছে তখন নৈরাজ্যসৃষ্টিকারীদের প্ররোচনায় অনশন অবাঞ্ছিত। ছেলেমেয়েগুলোকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্ররোচকরা চাইছে ওরা অসুস্থ হোক, নানারকম দৃশ্যের অবতারণা হোক, যাতে লোক খেপানোর নাটক করা যায়।তাই, আবার অনুরোধ, অনশন তোলা হোক। সবাই সুস্থ থাকুক।”

Releated Posts

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top