News Flash

  • Home
  • দেশ
  • বারাকপুরে জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ কাউন্সিলারের বাড়িতে ইডি

বারাকপুরে জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ কাউন্সিলারের বাড়িতে ইডি

উত্তর ২৪ পরগনা, ১১ অক্টোবর (হি.স.): রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক মৃন্ময় কাশ্যপীর বাড়িতে শুক্রবার তল্লাশি চালাল ইডি। শুক্রবার সকাল থেকে বারাকপুরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হানা দেন ইডি আধিকারিকরা। বেশ কয়েক ঘণ্টা করে চলে তল্লাশি। যদিও এখনও গ্রেফতারির কোনও খবর নেই।

রেশন বন্টন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর ঘনিষ্ঠরাও একে একে ইডির স্ক্যানারে। রেশন দুর্নীতি কাণ্ডের দ্রুত কিনারা করতে পুজোর মধ্যেও সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারীরা।

বারাকপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপীর স্বামী মৃন্ময়। তিনি আগে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক। প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকে ইডির নজরে ছিলেন মৃন্ময়বাবু। একেবারে আচমকাই এই তল্লাশি। বেশ কয়েক ঘণ্টা ধরেই তল্লাশি চলে। উত্তর বারাকপুর এলাকার বজরংবলী অ্যাপার্টমেন্টে মৃন্ময়বাবুর বাড়ি। আবাসনটি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যদিও এই লেখা পর্যন্ত এই অভিযান নিয়ে ইডি-র তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top