News Flash

  • Home
  • দেশ
  • বামেদের ডাকা সমাবেশকে প্রকাশ্যেই তোপ কুণালের
Image

বামেদের ডাকা সমাবেশকে প্রকাশ্যেই তোপ কুণালের

কলকাতা, ১১ অক্টোবর (হি.স.): “মুখোশ খুলে গেছে। ধর্মতলার মঞ্চে সমাবেশে খোলাখুলিভাবে যাচ্ছে সিপিএম। কলকাতা, শহরতলির লোকাল কমিটিতে ফোন যাচ্ছে।”শুক্রবার বামেদের ডাকা সমাবেশকে এভাবেই প্রকাশ্যে তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এক্সবার্তায় তিনি লিখেছেন, “ফেবুতে, গ্রুপে পোস্ট। পুজোর মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা। সিপিএম, এসইউসি, উগ্র বাম মিলিত হয়েছে। কমরেড, ডাঃ অনিতা দেওয়ান, নার্স বর্ণালী দত্তর জন্য যেন নীরবতা পালন হয় ডাক্তারদের মঞ্চে। রাজনীতি করতে আপনারা মহাষ্টমীকেও বাদ দিলেন না। তদন্তে সিবিআই, মামলা কোর্টে। তারপরেও অনশন করিয়ে অরাজকতার চক্রান্ত।

সিপিএম, কিছু নকশালপন্থী, কিছু এসইউসির অরাজকতা তৈরির চেষ্টা আর বরদাস্ত নয়। সরকার, পুলিশের সৌজন্য যথেষ্ট হয়েছে। সরকার যা পদক্ষেপ নেবে, সমর্থন।

গতকাল পর্যন্ত রটনা, বেলুড় মঠের কুমারী পুজো স্থগিত। ফেসবুকে কিছু বিপ্লবী ধন্য ধন্য করে গেল। আজ বেলুড় মঠের কুমারী পুজো টিভিতে লাইভ চলছে। বিপ্লবীরা পাল্টি, সমালোচনা, কটাক্ষ। ফেস বুক এক বিচিত্র ল্যাবরেটরি।

কৌতূহল। বিভিন্ন মিডিয়ার তরফে কোনও মাঠে বা হোটেলে যে সব ইভেন্ট হয়, তখন সেখানে পক্ষপাতদুষ্ট বা ভুল খবর বা উস্কানির বিরুদ্ধে দর্শকরা প্ল্যাকার্ড, শ্লোগানসহ বিক্ষোভ করলে সেটা গণতান্ত্রিক প্রতিবাদের মধ্যে পড়বে তো? তখন পুলিশ ডাকবেন না তো? আপনাদের তৈরি করা সংজ্ঞা কিন্তু সকলের মনে থাকছে।”

Releated Posts

মহিলাদের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করেছে এনডিএ: তেজস্বী যাদবের অভিযোগ

পাটনা, ২৭ এপ্রিল (আইএএনএস): বিহারে শাসক এনডিএ জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র জাতীয় কর্মসমিতির…

ByByNews Desk Apr 27, 2026

‘মমতার কথা কেন শুনবেন?’— ‘ভাড়া করা সমর্থক’ অভিযোগ খারিজ অমিত শাহের

বেহালা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাড়া করা সমর্থক’ আনার অভিযোগকে সরাসরি খারিজ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Apr 27, 2026

তেলেঙ্গানায় এমএলসি হিসেবে শপথ নিলেন আজহারউদ্দিন ও কোদন্দরাম

হায়দরাবাদ, ২৭ এপ্রিল (আইএএনএস): তেলেঙ্গানার সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন এবং অধ্যাপক এম. কোদন্দরাম রেড্ডি সোমবার রাজ্যের বিধান…

ByByNews Desk Apr 27, 2026

বিজেপিতে ৭ সাংসদের মিশ্রণকে স্বাগত রিজিজুর, শৃঙ্খলা ও ভদ্র আচরণের প্রশংসা

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (আপ) ছেড়ে রাজ্যসভার সাতজন সাংসদের বিজেপিতে যোগদান ও মিশ্রণকে স্বাগত জানালেন…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top