News Flash

  • Home
  • দেশ
  • দুবাইয়ে গ্রেফতার মহাদেব অ্যাপ দুর্নীতির মূলচক্রী সৌরভ, দ্রুত ফেরানো হবে ভারতে
Image

দুবাইয়ে গ্রেফতার মহাদেব অ্যাপ দুর্নীতির মূলচক্রী সৌরভ, দ্রুত ফেরানো হবে ভারতে

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): মহাদেব অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে বড়সড় সাফল্য। শুক্রবার দুবাইয়ে থেকে গ্রেফতার করা হল মূলচক্রী সৌরভ চন্দ্রকরকে। আগেই সৌরভের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বেটিং অ্যাপের মাধ্যমে বেআইনিভাবে অন্তত ৬০০০ কোটি টাকা আয় করেছে এই সংস্থা।ছত্তিশগড় পুলিশের এফআইআরের পর মহাদেব অনলাইন বেটিং অ্যাপের বিরুদ্ধে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডি। কেন্দ্রীয় সংস্থা তদন্তের দায়িত্ব নেওয়ার আগে এই অ্যাপের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল বিশাখাপত্তনম পুলিশ ও অন্যান্য একাধিক রাজ্যের পুলিশ। ইডির তদন্তে জানা যায় দুবাই থেকে চালানো হচ্ছিল অ্যাপটি। এছাড়া একাধিক দেশে আলাদা আলাদা নামে ফ্রাঞ্চাইজি নিয়ে চালানো হচ্ছিল অ্যাপটি। এর মাধ্যমে বেআইনিভাবে যে টাকা আয় করা হচ্ছিল তা ভুয়ো অ্যাকাউন্ট ও হাওয়ালার মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছিল।

হিন্দুস্থান সমাচার / রাকেশ / সৌম্যজিৎ

Releated Posts

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top