News Flash

  • Home
  • দেশ
  • বিভ্রান্তি অথবা অহংকার থাকলে, সেটির অবসান হওয়া উচিত : সুরেশ ভাইয়াজি যোশী
Image

বিভ্রান্তি অথবা অহংকার থাকলে, সেটির অবসান হওয়া উচিত : সুরেশ ভাইয়াজি যোশী

জয়পুর, ১১ অক্টোবর (হি.স.): বিজয়া দশমী উপলক্ষে আরএসএস-এর পক্ষ থেকে ‘পথ সঞ্চালন’-এর প্রাক্কালে শুক্রবার জয়পুরের ত্রিবেণী নগরের কমিউনিটি সেন্টারে জড়ো হয়েছেন আরএসএস-এর স্বয়ংসেবকরা। শুক্রবার ত্রিবেণী নগরের কমিউনিটি সেন্টারে বক্তৃতা দেওয়ার সময় সঙ্ঘের অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য সুরেশ ভাইয়াজি যোশী বলেছেন, “রাজ্যের সীমানা যেভাবে আমাদের মধ্যে কোনও বিভাজন সৃষ্টি করতে পারে না, একইভাবে জন্মের ভিত্তিতে আমাদের বিভাজন করতে পারে না।”সুরেশ ভাইয়াজি যোশী বলেছেন, “জন্মের ভিত্তিতে জাত নির্ধারণ করা হয়, কেউ কি বলতে পারেন হরিদ্বার কোন জাতের? ১২টি জ্যোতির্লিঙ্গ কোন জাতের অন্তর্গত? দেশের বিভিন্ন স্থানে ৫১টি শক্তিপীঠ কোন জাতের অন্তর্গত? যারা নিজেদের হিন্দু মনে করে, দেশের সব জায়গায় বাস করেন- তাঁরা এসবকে নিজেদের বলে মেনে নেয়। তাহলে বিভক্তি কোথায়? রাজ্যের সীমানা যেভাবে আমাদের মধ্যে কোনও বিভাজন সৃষ্টি করতে পারে না, একইভাবে জন্মের ভিত্তিতে আমাদের বিভাজন করতে পারে না। যদি কোনও ভুল ধারণা থেকে থাকে, তা অবশ্যই পরিবর্তন করতে হবে, যদি কোনও বিভ্রান্তি অথবা অকেজো অহংকার থাকে, তাহলে সেটির অবসান হওয়া উচিত।”

Releated Posts

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top