আগরতলা, ১০ অক্টোবর: মহা সপ্তমীর পূর্ণ তিথিতে সপরিবারে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য।
রাজীব ভট্টাচার্য্য বলেন, মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে রাজ্যবাসী ও দেশের মঙ্গল কামনা করেন তিনি। পাশাপাশি তিনি এই পূর্ন তিথিতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়তে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।তাছাড়া, তিনি রাজ্যবাসীকে শারদীয়া উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।

















