News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর বৈদিক ন্যাচারোপ্যাথি এবং থেরাপি সেন্টারের উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন
Image

ধর্মনগর বৈদিক ন্যাচারোপ্যাথি এবং থেরাপি সেন্টারের উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ অক্টোবর: বুধবার সকাল ১১ টায় ধর্মনগর বৈদিক ন্যাচারোপ্যাথি এবং থেরাপি সেন্টারের উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপার এন্টেন্ট ডক্টর সন্দীপক রায়। উদ্বোধন করে বিশ্ববন্ধু সেন বলেন ভারতের ঐতিহ্য বৈদিক আয়ুর্বেদিক এবং থেরাপি দিয়ে কেমন করে মানুষকে সুস্থ করে রাখা যায়।

এখানে এসে তিনি উল্লেখ করেন কেরালাতে এই পদ্ধতি  অবলম্বন করে মানুষ কিভাবে নিজেকে সুস্থ রাখছে অবশ্য বিনিময়ে বেশ বড় অঙ্কের টাকা দিতে হচ্ছে। কিন্তু এখানে তুলনামূলক ভাবে কম টাকার বিনিময়ে মানুষ বিভিন্ন থেরাপির সাহায্যে নিজেদের সুস্থ রাখতে পারবে। ডক্টর সন্দীপক রায় একজন এলোপ্যাথিক বিশেষজ্ঞ ডাক্তার হলেও তিনি প্রচন্ডমাত্রায় এই আয়ুর্বেদিক পদ্ধতির ওপর বিশ্বাস অর্জন করেছেন এবং আয়ুর্বেদিক নিয়ে উনার গভীর জ্ঞান রয়েছে।

তাই এলোপ্যাথিক এবং আয়ুর্বেদিকে দ্বন্দ্বে না গিয়ে তিনি যে পদ্ধতিতে মানুষ নিজেদেরকে সুস্থ রাখতে পারবে তার প্রশংসা করেন। বিভিন্ন ক্রনিক বেধি রয়েছে যেগুলি এলোপ্যাথিক ওষুধ কার্যকরী নয় কিন্তু আয়ুর্বেদিক এবং ভারতীয় সংস্কৃতিতে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সারিয়া তোলা সম্ভব হচ্ছে। তিনি ভারতের চিকিৎসাবিদ সুশ্রুতের কথা উদাহরণস্বরূপ তুলে ধরেন। এমনকি যেসব অস্ত্রপাচার মানবদেহে এলাপাতিকে করা হচ্ছে তাও ভারতীয় বৈদিক আয়ুর্বেদ থেকে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

Releated Posts

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top