News Flash

  • Home
  • Uncategorized
  • সুস্থ হয়ে উঠছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা
Image

সুস্থ হয়ে উঠছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা

চেন্নাই‌, ২ অক্টোবর (হি.স.) : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রবিবার জানালেন এআইএডিএম কে মুখপাত্র সি আর সরস্বতী। প্রায় এক সপ্তাহ ধরে চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালে ভর্তি রয়েছেন এআইএডিএম-কের সুপ্রিমো।শনিবার জয়ললিতার সঙ্গে দেখা করেন রাজ্যপাল বিদ্যাসাগর রাও। দলিয়মুখপাত্র সরস্বতী বলেন, ‘‌রাজ্যপাল তাঁর সঙ্গে দেখা করে কথা বলেছেন। তাঁকে ফল দিয়েছেন।’‌ তাঁর আরও দাবি প্রতিদিন জয়ললিতা মন্ত্রী ও আমলাদের সঙ্গে বৈঠক করছেন। সরকারও ঠিকঠাক কাজ করছে।এদিকে, জয়ললিতার স্বাস্থ্যের খবর জানিয়ে তাঁর ছবি প্রকাশ করার দাবি জানিয়েছে ডি এম কে। এই নিয়ে সরস্বতী বলেছেন, ‘‌আম্মা হাসপাতালে রয়েছেন। একজন অসুস্থ মহিলার ছবি প্রকাশ করা শোভন নয়।’‌

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top