News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, গ্রেপ্তার স্বামী
Image

সোনামুড়ায় গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, গ্রেপ্তার স্বামী

Murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ সোনামুড়ার রবীন্দ্রনগরের শান্তিপল্লী এলাকায় এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃতার নাম অনিতা সাহা৷ স্বামীর নাম ভানু দাস৷ পুলিশ মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷
সোনামুড়ার রবীন্দ্র নগরে এক গৃহবধূকে তার স্বামী হত্যা করে মৃতদেহ হাসপাতালে নিয়ে গিয়ে ঘটনার দায় এড়ানোর কৌশল নিতে গিয়ে আইনী বিপাকে পড়েছে৷ মৃত গৃহবধূর নাম অনিতা সাহা৷ গত ২ বছর আগে পেশায় কাঠমিস্ত্রী ভানু দাসের সঙ্গে বিয়ে হয়েছিল বাংলাদেশের অনিতা দাসের৷ বিয়ের কিছুদিন পর থেকেই গৃহবধূর উপর নির্যাতন শুরু হয়৷ স্বামী ভানু দাস আকন্ঠ মদ্যপান করে নির্যাতন চালাত বলে অভিযোগ৷ শুক্রবার রাতে স্ত্রীকে হত্যা করে বলে আশঙ্কা অনেকেরই৷ শনিবার সকালে স্ত্রীর দেহ সোনামুড়ার হাসপাতালে নিয়ে যায় ভানু৷ কর্তব্যরত চিকিৎসডক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ভানু জানায়, রাতে নাকি স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয়েছিল৷ এরই জেরে সে রাতে কোন এক সময় তার অজান্তে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ ঘুম থেকে উঠে ঝুলন্ত দেহ উদ্ধার করে ভানু দাস হাসপাতালে নিয়ে আসে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
সোনামুড়া থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণকরেছে৷ পুলিশ মৃতার স্বামী ভানু দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ এটি একটি পরিকল্পিতভাবে হত্যাকান্ড বলেই আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top