News Flash

  • Home
  • দেশ
  • জয়নগর ও কুলতলিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল
Image

জয়নগর ও কুলতলিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল

কলকাতা, ৮ অক্টোবর (হি.স.) : লজ্জাজনক ঘটনা নিঃসন্দেহে। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল সেখানে যাচ্ছেন।  বুধবার জয়নগর – কুলতলিতে বালিকা নিগ্রহের পর যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আতঙ্কের পরিবেশ খতিয়ে দেখতেই সেখানে যাচ্ছে কংগ্রেস। জেলা পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তার খবর ছড়িয়েছে সর্বত্র। এর পরিপ্রেক্ষিতে ফের কংগ্রেসের এক প্রতিনিধি দল সেখানে যাচ্ছেন। এলাকার বর্তমান পরিস্থিতি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলে ভয়ের বাতাবরণ কাটিয়ে তোলার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এই বক্তব্য কংগ্রেস নেতৃত্বের। সে কারণেই বুধবার সেখানে যাচ্ছেন অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে কং প্রতিনিধি দল। সংশ্লিষ্ট স্কুল পড়ুয়ার বাড়ি গিয়ে মা ও বাবা’কে সাহায্য এবং পরামর্শদান প্রধান লক্ষ্য। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কংগ্রেস সভাপতি জয়ন্ত দাস ও তার সহযোগীরা ওই প্রতিনিধি দলে যোগদান করবেন। প্রদেশ কং এর রাজ্য নেতারাও সামিল হবেন। এআইসিসির সদস্য তথা প্রাক্তন সাংসদ শ্রী চৌধুরী এক বিবৃতিতে জানান, বর্তমান সরকারের কাছে এই ঘটনা অবশ্যই লজ্জাজনক।

Releated Posts

শহিদ দিবসের সমাবেশ ঘিরে বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে ‘নাশকতার’ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): শহিদ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশকে ঘিরে বিজেপি ও রাজ্য সরকার পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে…

ByByNews Desk Jul 21, 2026

লোকসভায় সামনের সারি থেকে পিছনের আসনে অভিষেক, তৃণমূলে ভাঙনের জেরে বদল সংসদের অঙ্ক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): লোকসভায় তৃণমূল কংগ্রেসে বড় ভাঙনের পর সংসদে দলের অবস্থানেও বড় পরিবর্তন দেখা গেল। চলতি…

ByByNews Desk Jul 20, 2026

বিনামূল্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে জাতি ও স্থায়ী বাসিন্দার শংসাপত্র, কর্নাটকে নতুন উদ্যোগ

বেঙ্গালুরু, ২০ জুলাই (আইএএনএস): ভোটার যাচাইকরণ (এসআইআর) নিয়ে বিজেপি ও জেডি(এস)-এর তীব্র সমালোচনার মধ্যেই কর্নাটক সরকার রাজ্যজুড়ে বিনামূল্যে…

ByByNews Desk Jul 20, 2026

মোবাইলের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

কলকাতা, ২০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার দমদমে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ৪০…

ByByNews Desk Jul 20, 2026
Scroll to Top