News Flash

  • Home
  • দেশ
  • সিবিআইয়ের চার্জশিট নিয়ে কটাক্ষ কুণালের
Image

সিবিআইয়ের চার্জশিট নিয়ে কটাক্ষ কুণালের

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.)। ‘‘চিকিৎসকদের মধ্যে এখন একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। সিবিআই চেয়েছিলেন আপনারা। আর সেই সিবিআইয়ের চার্জশিটে আছে কলকাতা পুলিশের গ্রেফতার করা সেই সঞ্জয়৷’’ তৃণমূল নেতা কুণাল ঘোষ সোমবার এই মন্তব্য করেন। এই সঙ্গে কটাক্ষ করেন তিনি।  

আর জি করে জুনিয়র চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় সোমবার প্রথম চার্জশীট জমা দিল সিবিআই। ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে একমাত্র ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তের তালিকায় রয়েছে সঞ্জয় রায়ের নাম, ঘটনায় যাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাই নিয়ে এবার সুর চড়াল তৃণমূল।

কুণাল বলেন, ‘‘ পরে কী গল্প দেবেন সেটা পরের ব্যাপার৷ ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছিল। আর ৫৮ দিন লাগল চার্জশিট দিতে। সরকারকে কলুষিত করতে নানা গল্প ছাড়া হয়েছিল।’’

সন্দীপ ঘোষকে গ্রেফতারির প্রসঙ্গে কুণাল জানান, ‘‘যে সময় সিবিআই নিল, আর কেউ কেউ জড়িত থাকলে তাদের নাম থাকত৷ সন্দীপ ঘোষ যাকে নিয়ে এত বিতর্ক৷ তিনি তো ছিলেন সিবিআইয়ের কাছেই৷ তাহলে নূন্যতম প্রমাণ থাকলে তার বা তাদের নাম দেওয়া উচিত ছিল। আপনাদের হাতে তদন্তের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল।’’

কুণাল ঘোষ বলেন, ‘‘আর ময়নাতদন্তের নথিতে, দেওয়াল ভাঙার নথিতে নাম আছে জুনিয়র ডাক্তারদের। এরা পরে সেটা চেপে গিয়েছিল। আজ সিবিআই পুরো জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছে। আমাদের প্রশ্ন, যারা ময়নাতদন্তে যুক্ত ছিল, সেখানে ভুল থাকলে, কেন তাদের নাম চার্জশিটে এল না?’’

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top