নিউইয়র্ক, ৭ অক্টোবর (হি.স.) : চলতি বছরের নভেম্বর- ডিসেম্বর থেকে শুরু হবে আমেরিকার ন্যাশনাল ক্রিকেট লিগ। ন্যাশনাল ক্রিকেট লিগে ওনারশিপ গ্রুপে সোমবার যুক্ত হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তাঁকে পেয়ে উচ্ছ্বসিত প্রতিযোগিতার আয়োজকেরা। তিনি বলেছেন, ‘‘ক্রিকেট আমার জীবনের সব কিছু। আমেরিকার ক্রিকেট এক গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তাদের ন্যাশনাল ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।” ন্যাশনাল ক্রিকেট লিগের চেয়ারম্যান অরুণ আগরওয়াল বলেছেন, ‘‘সচিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা খুবই আনন্দিত।চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন সচিনই।” উল্লেখ্য বিশ্বের প্রতিটি দেশের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়া এই লিগে বিভিন্ন ভূমিকায় দেখা যাবে সুনীল গাওস্কর, ওয়াসিম আক্রম, ভিভিয়ান রিচার্ডস, সনৎ জয়সূর্যর মতো আরও অনেক প্রাক্তন ক্রিকেটারদের।

ন্যাশনাল ক্রিকেট লিগের ওনারশিপ গ্রুপে সচিন তেন্ডুলকর
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















