News Flash

  • Home
  • দেশ
  • চেন্নাইয়ে বায়ুসেনার অনুষ্ঠানে গরমে মৃত্যু হয়েছে ৫ জনের, পদপিষ্ট নয় : মা সব্রামানিয়ান
Image

চেন্নাইয়ে বায়ুসেনার অনুষ্ঠানে গরমে মৃত্যু হয়েছে ৫ জনের, পদপিষ্ট নয় : মা সব্রামানিয়ান

চেন্নাই, ৭ অক্টোবর (হি.স.): চেন্নাইয়ের মেরিনা সৈকতে বায়ুসেনার ‘এয়ার শো’ চলাকালীন ৫ জনের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা থেমে নেই। তামিলনাড়ুর দুই বিরোধী দল বিজেপি এবং এআইএডিএমকে সামগ্রিক ‘অব্যবস্থা’ এবং ৫ জনের মৃত্যুর জন্য রাজ্যের ডিএমকে সরকারকে দায়ী করেছে। এই ঘটনায় এবার মুখ খুললেন তামিলনাড়ুর মেডিকেল ও পরিবার কল্যাণ মন্ত্রী মা সুব্রামানিয়ান।সোমবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেছেন, “মৃত্যু আসলেই বেদনাদায়ক। তবে এই নিয়ে রাজনীতি করা উচিত নয়। কেউ রাজনীতি করার কথা ভাবলে তারা ব্যর্থ হবে। পাঁচজনের মৃত্যু বেদনাদায়ক। উচ্চ তাপমাত্রার কারণে মৃত্যু হয়েছে। সবই তাপজনিত মৃত্যু। ৫ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে চিকিৎসার পর কেউ মারা যায়নি।” অব্যবস্থা ও পদপিষ্ট হওয়ার কথা তিনি নাকচ করেছেন।

Releated Posts

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top