News Flash

  • Home
  • দেশ
  • বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা আছে : লালু; তেজস্বী বললেন রাজনৈতিক প্রতিহিংসা
Image

বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা আছে : লালু; তেজস্বী বললেন রাজনৈতিক প্রতিহিংসা

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): জমির বিনিমিয়ে চাকরি মামলায় সোমবার জামিন পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। লালু ছাড়াও তাঁর দুই ছেলে তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদবও জামিন পেয়েছেন। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত লালু, তেজস্বী ও তেজপ্রতাপকে ১ লক্ষ টাকার পৃথক বন্ডে জামিন প্রদান করেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৫ অক্টোবর। জমির বিনিমিয়ে চাকরি মামলায় সোমবার সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন লালু, তাঁর দুই ছেলে তেজস্বী ও তেজপ্রতাপ যাদব। লালুর মেয়ে মিসা ভারতীও তাঁদের সঙ্গে ছিলেন। আদালতে জামিনের আবেদন জানালে, তাঁদের আবেদন মঞ্জুর হয়। এবার পরবর্তী শুনানি হবে আগামী ২৫ অক্টোবর।এদিন লালুপ্রসাদ যাদব বলেছেন, “বিচার ব্যবস্থা ও উচ্চ আদালতের ওপর আমার আস্থা আছে।” লালুর ছেলে তেজস্বী যাদব বলেছেন, “আমরা আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি। এটি রাজনৈতিক প্রতিহিংসার একটি অংশ যা বিজেপি বিরোধী নেতাদের বিরুদ্ধে করেছে।” আরজেডি সাংসদ মিসা ভারতী বলেছেন, “আমাদের উচ্চ আদালতের প্রতি আস্থা আছে এবং আমরা এই রায়ের জন্য আদালতকে ধন্যবাদ জানাই। সরকার বিরোধী নেতাদের ফাঁসানোর চেষ্টা করছে।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top