News Flash

  • Home
  • খেলা
  • উন্মুক্ত লীগ ভলিবল জমজমাট 
Image

উন্মুক্ত লীগ ভলিবল জমজমাট 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। রাজ্য ক্রীড়া পর্ষদের একাংশের গভীর ষড়যন্ত্রের পরেও অব্যাহত রয়েছে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন আয়োজিত উন্মুক্ত পুরুষদের লিগ ভলিবল টুর্নামেন্ট। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই চলছে এই টুর্নামেন্টে। ক্রীড়া পর্ষদের অসহযোগিতায় ষড়যন্ত্রমূলকভাবে উমাকান্ত একাডেমির ভলিবল কোর্ট থেকে চলতে এই টুর্নামেন্টটি হস্তান্তর করে এখন চলছে এমবিবি কলেজ মাঠে। টুর্নামেন্টের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রবিবার অনুষ্ঠিত হয় দুটি ম্যাচ। তাতে দিনের প্রথম ম্যাচটি ছিল হান্টার বনাম এমবিবি কলেজের মধ্যে। কিন্তু এই ম্যাচে এমবিবি কলেজ দল অনুপস্থিত থাকায় ওয়াকওভার পেল হান্টার। বিনা লড়াইয়ে প্রথম ম্যাচে হান্টার পয়েন্ট পেলে যথারীতি ভাবেই অনুষ্ঠিত হয় এদিন দিনের দ্বিতীয় ম্যাচটি। তাতে অংশ নেয় জুটমিল প্লে সেন্টার ও ইকফাই বি। দুইদলের এই ম্যাচে ইকফাই বি ২-০ সেটে (২৫-১৭,২৫-১৯) পরাজিত করে জুট মিলকে। আগামীকাল কোন ম্যাচ নেই। সুচি অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। তাতে প্রথম ম্যাচে অংশ নেবে জুটমিল ও বরক ইউনাইটেড। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে ত্রিপুরা পুলিশ ও ইকফাই এ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top