News Flash

  • Home
  • দেশ
  • ডাবল ইঞ্জিনের সরকার মানেই বেকারত্ব ও দুর্নীতি : অরবিন্দ কেজরিওয়াল
Image

ডাবল ইঞ্জিনের সরকার মানেই বেকারত্ব ও দুর্নীতি : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল বলেছেন, “ডাবল ইঞ্জিনের সরকার মানেই বেকারত্ব ও দুর্নীতি।” রবিবার ‘জনতা কি আদালত’ কর্মসূচিতে এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “গতকাল সন্ধ্যায় টিভি দেখছিলাম, এক্সিট পোল এসেছে। হরিয়ানা ও জম্মু ও কাশ্মীর থেকে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার যাচ্ছে। দেশে ডাবল ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। জুন মাসে প্রথম ইঞ্জিনটি বিকল হয়েছিল, যখন তারা ২৪০টি আসন পেয়েছিল। দ্বিতীয় ইঞ্জিনটিও ধীরে ধীরে ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র থেকে বিকল হবে। মানুষ বুঝতে পেরেছে ডাবল ইঞ্জিন সরকার মানে মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও দুর্নীতি।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top