News Flash

  • Home
  • দেশ
  • রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত ভবঘুরে মহিলার পুঁটুলিতে দেড় লক্ষ টাকা উদ্ধার
Image

রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত ভবঘুরে মহিলার পুঁটুলিতে দেড় লক্ষ টাকা উদ্ধার

উত্তর ২৪ পরগনা, ৬ অক্টোবর (হি.স.): রাস্তার মধ্যে পড়ে থাকা এক ভবঘুরে বৃদ্ধার ময়লা পুঁটুলি থেকে উদ্ধার হয়েছে দেড় লক্ষেরও বেশি টাকা।

শনিবার গভীর রাতে দেগঙ্গার কালিয়ানি এলাকায় টাকি রোডের ধারে ঝোপের মধ্যে এক ভবঘুরে বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান পথচালিত মানুষেরা। খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়। পুলিশ তাঁকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁর কাছ থেকে উদ্ধার করেন গোছা গোছা  ১০০, ২০০, ৫০০ টাকার নোট।

উদ্ধার হয় নগদ ১ লক্ষ ৫৬ হাজার টাকা। তাঁর কাছে এত টাকা দেখে চক্ষু চড়কগাছ পুলিশ ও স্থানীয়দের। পুলিশ টাকাগুলি উদ্ধার করেছে। বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top