News Flash

  • Home
  • খেলা
  • জাতীয়স্তরে সুযোগ পাওয়া টি টি খেলোয়াড়দের সংবর্ধনা 
Image

জাতীয়স্তরে সুযোগ পাওয়া টি টি খেলোয়াড়দের সংবর্ধনা 

ক্রীড়া প্রতিনিধি, চড়িলাম। চড়িলামের সাতজন টেবিল টেনিস খেলোয়াড় জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে। রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস বোর্ডের টেবিল টেনিস থেকে জাতীয় স্তরে নির্বাচিত হয় চড়িলামের সাতজন টেবিল টেনিস খেলোয়াড়। অনূর্ধ্ব ১৭ তে বালিকা তিনজন ও বালক দুইজন জাতীয় স্তরে খেলার জন্য যাবে গোয়া দমনদিওতে। এছাড়া অনূর্ধ্ব ১৪ তে বালক একজন ও বালিকা একজন তারাও যাবে গুজরাটে খেলতে। জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া খেলোয়াড়রা হলেন সুপ্রিয়া নমঃ, সমরজিৎ দে, দেবজিত  নমঃ, দেবজিৎ আচার্য্য, সৌম্যশ্রী দত্ত, নিকিতা দাস এবং শর্মিষ্ঠা দাস।এই সাতজন টেবিল টেনিস খেলোয়ারকে জাতীয় স্তরে খেলার জন্য নির্বাচিত হওয়ায় তাদেরকে সংবর্ধনা জানালেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। শনিবার বিকেলে ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ি চড়িলাম দ্বাদশ  বিদ্যাজ্যোতি স্কুলের দ্বিতল ভবনে এই সাত জন খেলোয়াড়কে পুষ্পস্তবক ও রিশা দিয়ে সংবর্ধনা জানান তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেববর্মণ। খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার জন্য এই সাত জন খেলোয়ারকে সংবর্ধনার পাশাপাশি আশীর্বাদ করেন রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। রাজ্যপালের হাত থেকে সংবর্ধনা পেয়ে ভীষণ খুশি টেবিল টেনিস খেলোয়াড়রা।

ReplyReply allForwardYou can’t react with an emoji to this message

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top