News Flash

  • Home
  • খেলা
  • খোয়াইয়ে সিন্থেটিক ফুটবল মাঠের উদ্বোধন হবে আজ 
Image

খোয়াইয়ে সিন্থেটিক ফুটবল মাঠের উদ্বোধন হবে আজ 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। খোয়াইয়ের সিন্থেটিক ফুটবল মাঠের আগামীকাল রবিবার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। পাশাপাশি আরও দুটো নবনির্মিত  স্কুল বিল্ডিং এর দ্বারোদঘাটন হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এর জন্য প্রশাসনিকভাবে চলছে জোড়দার তৎপরতা। আগামীকাল প্রথমেই মুখ্যমন্ত্রী খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বালক বিদ্যালয়ের মাঠে গড়ে ওঠা সিন্থেটিক ফুটবল মাঠের উদ্বোধনে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রীর এই সফরের প্রাক মুহূর্তে খোয়াই সিনথেটিক ফুটবল মাঠ পরিদর্শনে আসেন যুব কল্যাণ বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের দুইজন আধিকারিক। তারা মাঠ পরিদর্শনের পাশাপাশি খোয়াই জেলা যুব কল্যাণ বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের  আধিকারিক কমলেন্দু শীলের সাথে মিলিত হয়ে বিস্তারিতভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। আগামীকাল সিনথেটিক ফুটবল মাঠ ছাড়াও  মুখ্যমন্ত্রী শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং খোয়াই ইংরেজি মাধ্যম স্কুলের নবনির্মিত দালান বাড়ির শুভ দারুদ্ঘাটন করবেন এবং খোয়াইয়ের জনগণকে সম্বোধন করে সংক্ষিপ্ত ভাষণ উপস্থাপন করবেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top