News Flash

  • Home
  • খেলা
  • ভিনু মানকড় অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেটে ত্রিপুরা আজ তামিলনাড়ুর মুখোমুখি
Image

ভিনু মানকড় অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেটে ত্রিপুরা আজ তামিলনাড়ুর মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ঘুরে দাঁড়াতে মরিয়া ত্রিপুরা দলের ছেলেরা। আগামীকাল প্রতিপক্ষ তামিলনাড়ু। ভিনু মানকড়  ট্রফি অনূর্ধ্ব ১৯ একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট চলছে জয়পুরে। উদ্বোধনী ম্যাচে জম্মু-কাশ্মীরের কাছে ন্যূনতম উইকেটে পরাজয়টা ত্রিপুরার ছেলেরা কিছুতেই মেনে নিতে পারছে না। একবার মনে হয়েছে, খেলছে ত্রিপুরা, অথচ শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো জম্মু-কাশ্মীর। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে দলের ছেলেরা চাইছে তামিলনাড়ুর উপর ঝাঁপিয়ে পড়তে। শুক্রবারের ম্যাচে ত্রিপুরা প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪৯.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছিল। জবাবে জম্মু-কাশ্মীর একসময় হারের সম্মুখীন হলেও দুই একজন ব্যাট হাতে দৃঢ়তাপূর্ণ ব্যাট চালিয়ে এক উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। উল্লেখ্য, আগামীকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় উড়িষ্যা এবং পাঞ্জাব পরস্পরের মুখোমুখি হবে। অপর ম্যাচে জম্মু-কাশ্মীর খেলবে মিজোরামের বিরুদ্ধে। বলা বাহুল্য, ওড়িশা ও পাঞ্জাব প্রতিপক্ষকে হারিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তৃতীয় শীর্ষে রয়েছে জম্মু কাশ্মীর।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top