News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানায় বিজেপিই জিতবে, কংগ্রেস মিথ্যের রাজনীতি করে : নায়াব সিং সাইনি
Image

হরিয়ানায় বিজেপিই জিতবে, কংগ্রেস মিথ্যের রাজনীতি করে : নায়াব সিং সাইনি

আম্বালা, ৫ অক্টোবর (হি.স.): হরিয়ানায় বিজেপিই জিতবে, দাবি করলেন মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, কংগ্রেস মিথ্যের রাজনীতি করে। হরিয়ানার মুখ্যমন্ত্রী তথা লাডওয়া বিধানসভা আসনের বিজেপি প্রার্থী নায়াব সিং সাইনি এদিন সকালে আম্বালার একটি গুরুদ্বারে গিয়ে প্রার্থনা করছেন। গুরুদ্বারে প্রার্থনা করার পর তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। হরিয়ানার ভোটারদের বিপুল মাত্রায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে সাইনি বলেছেন, “আমি হরিয়ানার জনগণকে ১০০ শতাংশ ভোট দেওয়ার জন্য আবেদন করতে চাই, হরিয়ানার জনগণের মেজাজ স্পষ্ট। ৮ অক্টোবর বিপুল ব্যবধানে বিজেপি তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে।” মুখ্যমন্ত্রী সাইনি আরও বলেছেন, “আমরা বিপুল ব্যবধানে জয়ী হয়ে তৃতীয়বারের মতো আমাদের সরকার গঠন করছি। কংগ্রেস মিথ্যার রাজনীতি করে, তারা লোকসভা নির্বাচনের সময় মিথ্যা বলেছিল যে সংবিধান এবং সংরক্ষণ শেষ হয়ে যাবে। সংরক্ষণ শেষ করতে রাহুল গান্ধীর সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। জওহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী এবং রাহুল গান্ধী, সবাই দেশে রিজার্ভেশন শেষ করার কথা বলেছেন।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top