News Flash

  • Home
  • বিদেশ
  • ইজরায়েলি যুদ্ধবিমানের প্যালেস্তাইনি শরণার্থী শিবিরে হানায় নিহত অন্তত ১৮
Image

ইজরায়েলি যুদ্ধবিমানের প্যালেস্তাইনি শরণার্থী শিবিরে হানায় নিহত অন্তত ১৮

জেরুসালেম, ৪ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতির মাঝেই প্যালেস্তাইনি বসতি ওয়েস্ট ব্যাংকে আবার হামলা চালাল ইজরায়েলি সেনা। জানা গিয়েছে, তুলকারেম শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমানহানায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। গাজায় যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক হাজার প্যালেস্তাইনি সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে ওয়েস্ট ব্যাংক স্বশাসিত কর্তৃপক্ষ জানিয়েছেন।

ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ওয়েস্ট ব্যাংকে বিমান হামলা চালানো হয়েছে। ওই এলাকায় প্যালেস্তাইনি জঙ্গিদের গতিবিধির ‘সুনির্দিষ্ট তথ্য’ ছিল বলে দাবি তেল আভিভের।

গাজা ভূখণ্ড হামাসের দখলে থাকলেও প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাংক ভূখণ্ড। রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতিপ্রাপ্ত ‘স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ’ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। ইজরায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘদিন ধরে ওয়েস্ট ব্যাংকের একাংশ দখল করে রয়েছে।

Releated Posts

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026

সিয়াটলের খাদ্য উৎসবে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ একাধিক

সিয়াটল, ২৭ জুলাই (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসব চলাকালীন বন্দুকবাজের গুলিতে একাধিক…

ByByNews Desk Jul 27, 2026

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top