News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় আসরের লক্ষ্যে ৪ জন প্যারা সুইমারকে বাছাই করলো রাজ্য সংস্থা
Image

জাতীয় আসরের লক্ষ্যে ৪ জন প্যারা সুইমারকে বাছাই করলো রাজ্য সংস্থা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গোয়ার পানাজিতে হবে এবার ২৪ তম জাতীয় প্যারা সুইমিংয়ের আসর। এতে রাজ্যদলও অংশগ্রহণ করবে। এর লক্ষ্যে মঙ্গলবার উমাকান্ত সুইমিংপুলে  হলো এক নির্বাচনী শিবির। এতে রাজ্যদল বাছাই করা হলো। বাছাইকৃত সাঁতারুরা হলেন সমীর বর্মণ, বিনীত রায়, সপ্তর্ষি পাল ও সুকেশ সরকার। আগামী ১৯ অক্টোবর থেকে ২২ শে অক্টোবর পর্যন্ত চলবে এই আসর গোয়ার পানাজিতে। কোচ হিসেবে রয়েছেন দীপক দাস। এই চারজন সাঁতারুর মধ্যে একজন একদমই নতুন প্যারা সুইমার। সে হলো সুকেশ সরকার। এবারই প্রথম জাতীয় আসরে অংশগ্রহণ করবে রাজ্যের এই প্যারা সুইমার। তার একটি হাত একদমই দিবাঙ্গ্য। কোচ দীপক দাস তাকে সুদূর মোহনপুর থেকে খুঁজে বের করে আনলেন। যথারীতি সে নির্বাচনী শিবিরে অংশগ্রহণ করলো। নির্বাচিতও হলো এই প্যারা সুইমার। রাজ্যের হয়ে এবার এই চারজন প্যারা সুইমার অংশগ্রহণ করবে জাতীয় আসরে। ক্রীড়াপ্রেমীরা শুভেচ্ছা জানাচ্ছে তাদের সাফল্যের লক্ষ্যে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top