News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মহালয়ার প্রভাতে মানুষের ঢল হাফলঙে, অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা
Image

মহালয়ার প্রভাতে মানুষের ঢল হাফলঙে, অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা

হাফলং (অসম), ২ অক্টোবর (হি.স.) : মহালয়ার ভোরে মানুষের ঢল নেমেছে শৈলশহর হাফলঙে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠে সমগ্র শহর মুখরিত হয়ে উঠেছিল বুধবারের সকাল। মহালয়া থেকেই দেবীপক্ষের সূচনা হয়ে গেল। মহালয়ার প্রভাতে অসমের অন্যতম পাহাড়ি জেলার শৈলশহর উৎসবমুখর হয়ে উঠেছে।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে নবরাত্রির পূজা। হাফলং টাউন কালীবাড়ি, বাগেটার দেবীমন্দির ও লোয়ার হাফলঙের কালীমন্দিরে শুরু হবে নবরাত্রির পূজা। 

এদিকে মহালয়ার প্রভাতে অযাচক আশ্রমের সৌজন্যে এবং ডিমা হাসাও জেলা অখণ্ড সংগঠনের উদ্যোগে ও হাফলং অখণ্ড মণ্ডলীর সহযোগিতায় এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল পাঁচটায় হাফলং শহরের ট্যাক্সি স্ট্যান্ডে মাতৃভাবের সাধক শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের মাতৃসংগীত অবলম্বনে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন হাফলং অখণ্ডমণ্ডলীর শিশুশিল্পী থেকে শুরু করে মণ্ডলীর অনান্য সংগীত শিল্পীরা। অনুষ্ঠানে ছিল অখণ্ড সংহিতা পাঠ। 

তাছাড়া মহালয়ার প্রভাতে বাঙালি স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে হাফলঙে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল পাঁচটায় এই শোভাযাত্রা সমগ্র শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় যুবক-যুবতী থেকে শুরু করে পুরুষ-মহিলা শামিল হয়েছিলেন। সব মিলিয়ে মহালয়ার প্রভাতে হাফলং শহর সম্পূর্ণ উৎসবমুখর হয়ে উঠেছিল।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top