পুণে, ২ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে ভেঙে পড়লো একটি হেলিকপ্টার। বুধবার সকালে পুণে জেলার বাভধানের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই হেলিকপ্টার দুর্ঘটনায় দু’জন পাইলট-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। মাটিতে আছড়ে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও অ্যাম্বুলেন্স। সিপি বিনয় কুমার চৌবে বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। কী কারণে দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। পিম্পরি-চিঞ্চওয়াড়র ডিসিপি বিশাল গায়কওয়াড় বলেছেন, “বুধবার সকালে হেরিটেজ এভিয়েশনের একটি হেলিকপ্টার অক্সফোর্ড হেলিপ্যাড বাভধান থেকে উড়েছিল। সকাল ৭.৩০ মিনিট নাগাদ উড়ানের পরপরই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। দু’জন পাইলট এবং হেলিকপ্টারে থাকা একজন ইঞ্জিনিয়ার মারা গিয়েছেন। হেলিকপ্টারটি জুহুতে যাওয়ার কথা ছিল, ডিজিসিএ ঘটনার তদন্ত করবে।” চিফ ফায়ার অফিসার দেবেন্দ্র প্রভাকর পটফোড বলেছেন, “আমরা তথ্য পেয়েছি, অক্সফোর্ড হেলিপ্যাডের খুব কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। নিকটস্থ ফায়ার স্টেশন থেকে আমাদের টিম পৌঁছয়। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।”

(আপডেট) মহারাষ্ট্রের পুণে-তে ভেঙে পড়লো হেলিকপ্টার, দুই পাইলট-সহ মৃত ৩ জন
Releated Posts
জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য
চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…
‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…
যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…
ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…


















