News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) মহারাষ্ট্রের পুণে-তে ভেঙে পড়লো হেলিকপ্টার, দুই পাইলট-সহ মৃত ৩ জন
Image

(আপডেট) মহারাষ্ট্রের পুণে-তে ভেঙে পড়লো হেলিকপ্টার, দুই পাইলট-সহ মৃত ৩ জন

পুণে, ২ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে ভেঙে পড়লো একটি হেলিকপ্টার। বুধবার সকালে পুণে জেলার বাভধানের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই হেলিকপ্টার দুর্ঘটনায় দু’জন পাইলট-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। মাটিতে আছড়ে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও অ্যাম্বুলেন্স। সিপি বিনয় কুমার চৌবে বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। কী কারণে দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। পিম্পরি-চিঞ্চওয়াড়র ডিসিপি বিশাল গায়কওয়াড়  বলেছেন, “বুধবার সকালে হেরিটেজ এভিয়েশনের একটি হেলিকপ্টার অক্সফোর্ড হেলিপ্যাড বাভধান থেকে উড়েছিল। সকাল ৭.৩০ মিনিট নাগাদ উড়ানের পরপরই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। দু’জন পাইলট এবং হেলিকপ্টারে থাকা একজন ইঞ্জিনিয়ার মারা গিয়েছেন। হেলিকপ্টারটি জুহুতে যাওয়ার কথা ছিল, ডিজিসিএ ঘটনার তদন্ত করবে।” চিফ ফায়ার অফিসার দেবেন্দ্র প্রভাকর পটফোড বলেছেন, “আমরা তথ্য পেয়েছি, অক্সফোর্ড হেলিপ্যাডের খুব কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। নিকটস্থ ফায়ার স্টেশন থেকে আমাদের টিম পৌঁছয়। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।”

Releated Posts

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top