News Flash

  • Home
  • দেশ
  • কলকাতা পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, স্বাগত বিমানবন্দরে
Image

কলকাতা পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, স্বাগত বিমানবন্দরে

কলকাতা, ২ অক্টোবর (হি. স.) : কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পৌঁছেছেন কলকাতায়। একাধিক অনুষ্ঠানে যোগদান করবেন।  বুধবার সকালে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার। অভ্যর্থনা জানানোর পর উভয়ের মধ্যে এরপর কুশল বিনিময় হয়। তারপর সড়ক পথে প্রথমেই যান তিনি হাইড রোডে অবস্থিত ব্রেথওয়েট সংস্থার অফিস কাম কারখানায়। সেখানে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন। এরপর বেলেঘাটাতে গান্ধী ভবন পরিদর্শনের কর্মসূচি রয়েছে। সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের আয়োজন করা হয়েছে। তারপর পূর্ব রেলের শিয়ালদহ শাখায় রেলের এক অনুষ্ঠানে যোগদান করবেন। ট্রেন যাত্রার সূচনা করা হবে রেলমন্ত্রীর হাত দিয়েই। প্রায় পৌনে পাঁচ ঘন্টার ওই সরকারি কর্মসূচির কথা জানানো হয়েছে। এরপর দুপুরের আড়াইটে নাগাদ ফিরে যাবেন তিনি।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top