News Flash

  • Home
  • খেলা
  • আগরতলায় জাতীয় মহিলা ফুটবল রাজ্যদল গঠনের প্রস্তুতি জোরকদম
Image

আগরতলায় জাতীয় মহিলা ফুটবল রাজ্যদল গঠনের প্রস্তুতি জোরকদম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য দল গঠনের প্রস্তুতি চলছে জোরকদমে। ইতোমধ্যে ৩৫ জন খেলোয়াড় নিয়ে সিলেকশন ট্রায়াল ক্যাম্প চলছে। কোচ সুজিত ঘোষ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ রাজেশ রায়চৌধুরীর তত্ত্বাবধানে অনুশীলন শিবির চলছে জোরকদমে। যথাসময়ে শিবিরে ডাক পাওয়া ৩৫ জন মহিলা ফুটবলার থেকে ২০ সদস্যের রাজ্য দল গঠন করা হবে। উল্লেখ্য, জাতীয় মানের ফুটবল আসর এবার বসছে আগরতলায়। অক্টোবরে ২৯ তম সিনিয়র মহিলাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা রাজমাতা জিজাভাই ট্রফি ২০২৪-২৫ এর গ্রুপ জি-এর ছয়টি ম্যাচ আগরতলায় অনুষ্ঠিত হবে। গ্রুপ লীগের জি গ্রূপে স্বাগতিক রাজ্য ত্রিপুরার পাশাপাশি সিকিম, চন্ডিগড় ও গুজরাট রয়েছে। যথাসময়ে তিনটি রাজ্যের সিনিয়র মহিলা ফুটবলাররা যথারীতি আগরতলায় চলে আসবেন। ২০ অক্টোবর, প্রথম দিনে দুবেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় সিকিম ও গুজরাট পরস্পরের মুখোমুখি হবে। দ্বিতীয় খেলায় চন্ডিগড় খেলবে স্বাগতিক ত্রিপুরার বিরুদ্ধে। ২২ অক্টোবর দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে গুজরাট খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ও সিকিম পরস্পরের মুখোমুখি হবে। ২৪ অক্টোবর গ্রুপ লীগের তৃতীয় তথা অন্তিম দিনে প্রথম ম্যাচে সিকিম খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ও গুজরাট পরস্পরের মুখোমুখি হবে। ক্রীড়া সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের খেলোয়াররা ১৮ অক্টোবর আগরতলায় রিপোর্ট করবে। এদিকে, জাতীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্টের আংশিক সূচি অনুযায়ী গ্রুপ লীগের ছয়টি ম্যাচ আগরতলায় সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় নয়টি উপ-কমিটি গঠন করে দায়িত্ব বিকেন্দ্রীকরণ করে নেওয়া হয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top