News Flash

  • Home
  • খেলা
  • জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠিত
Image

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠিত হয়েছে। আগামী ২০২৬ পর্যন্ত দুই বছরের জন্য নির্বাচিত কমিটিতে সভাপতি সুপ্রভাত দেবনাথ, সহ-সভাপতি কিরিটি দত্ত, অনির্বাণ দেব,  সাধারণ সম্পাদক অভিষেক দে, সহ-সম্পাদক অভিষেক দেববর্মা, বিশ্বজিৎ দেবনাথ, কোষাধ্যক্ষ মেঘধন দেব, কার্যকরী সদস্য প্রসেনজিৎ সাহা, বাপন দাস, প্রণব শীল, সুব্রত দেবনাথ, মৃদুল চক্রবর্তী, জাকির হোসেন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। শনিবার বেলা বারোটায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হল-এ জেআরসি-র বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সম্পাদক অভিষেক দে তাঁর সম্পাদকীয় প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ মেঘধন দেব বার্ষিক আয়-ব্যয়ের হিসেব-নিকেশ পেশ করলে উপস্থিত অধিকাংশ সদস্যরাই তা নিয়ে আলোচনা করেন এবং সবশেষে ধ্বনী ভোটে সেগুলো গৃহীত হয়। উপস্থিত সদস্যদের মধ্যে জাকির হোসেন, প্রসেনজিৎ সাহা, দিব্যেন্দু দে, বিষ্ণুপদ বণিক, মিল্টন ধর, বাপন দাস, পরিচলন কমিটির সদস্য মৃদুল চক্রবর্তী, অনির্বাণ দেব, কৌশিক সমাজপতি, বিশ্বজিৎ দেবনাথ, প্রণব শীল, অভিষেক দেববর্মা, সুব্রত দেবনাথ প্রমূখ আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় মনোনীত প্রোটেম প্রেসিডেন্ট অভিষেক দেববর্মা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রক্রিয়ায় নতুন কার্যকরী কমিটি গঠিত হলে তার ঘোষণা দেন। উপস্থিত সদস্যদের থেকে উত্থাপিত বেশ কিছু গঠনমূলক প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়িত করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বার্ষিক সাধারণ সম্মেলনে ক্লাবের সকল সদস্যদের পাশাপাশি ভাতৃপ্রতিম অন্যান্য ক্লাবসমূহ এবং স্পন্সররের ভূমিকায় যাঁরা এগিয়ে এসেছেন প্রত্যেককে ক্লাব সভাপতি সুপ্রভাত দেবনাথ ধন্যবাদ জানিয়েছেন।‌ ক্লাবের পক্ষ থেকে সম্পাদক অভিষেক দে-ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top