News Flash

  • Home
  • খেলা
  • শ্যামসুন্দর চন্দ্র মেমোরিয়াল লীগে টাউনকে হারিয়ে সুপারে লালবাহাদুর
Image

শ্যামসুন্দর চন্দ্র মেমোরিয়াল লীগে টাউনকে হারিয়ে সুপারে লালবাহাদুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সুপার লিগে খেলা নিশ্চিত করেছে লাল বাহাদুর ব্যায়ামাগার। দুর্দান্ত জয়, ন্যূনতম গোলের ব্যবধানে। হারিয়েছে প্রতিপক্ষ শক্তিশালী টাউন ক্লাব কে। এই জয়ের সুবাদে লাল বাহাদুর মূল পর্ব অর্থাৎ সুপার লিগে খেলার ছাড়পত্র পেয়েছে। পক্ষান্তরে সুপার ফোর অধরা টাউন ক্লাবের। নয় ম্যাচ থেকে লাল বাহাদুর ব্যায়ামাগার পাঁচটিতে জয় ও দুটিতে ড্র রাখার সুবাদে ১৭ পয়েন্ট এবং গোল ব্যবধানের নিরিখে দ্বিতীয় শীর্ষস্থান পেয়ে সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ‌ আজ, শুক্রবার বেলা সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ফুটবলের অন্তিম দিনের প্রথম খেলায় আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের নির্ধারিত সময় গোলশূন্য ড্র তে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল বাহাদুরের দুরন্ত স্ট্রাইকার রিচার্ড ভানলাল থোয়ামার গোলে লাল বাহাদুর এক গোলে লিড নেয়। পরবর্তী সময়ের খেলা ক্রমশঃ জমজমাট পর্যায়ে পৌঁছলেও দ্বিতীয় গোলের সন্ধান আর কেউ পায়নি। এক গোলে জয় ছিনিয়ে সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করে নেয় লাল বাহাদুর। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, আদিত্য দেববর্মা, বিপ্লব সিংহ, রক্তিম সাহা।

পয়েন্ট তালিকা : এ ডিভিশন লীগ ফুটবল

দল         ম্যাচ জয় পরা:  ড্র গোল পয়েন্ট

এগিয়ে চল  ৯    ৮    ১    ০   ১৮-৬   ২৪

রামকৃষ্ণ ক্লাব ৯    ৫    ২    ২   ১৭-১০   ১৭

লালবাহাদুর  ৯    ৫    ২    ২   ১৮-১১   ১৭

ব্লাডমাউথ  ৯    ৫    ৩    ১   ১৮-৯   ১৬

নাইন বুলেটস ৯    ৫    ৩    ১   ১৬-৯   ১৬

টাউন ক্লাব ৯    ৪    ৪    ১   ১৭-১২   ১৩

জুয়েলস অ্যা: ৯    ২    ৫    ২   ৯-১৪   ০৮

ফরোয়ার্ড  ৯    ১    ৪    ৪   ১৬-২২   ০৭

ফ্রেন্ডস ইউ:  ৯    ২    ৭    ০   ৯-২৬   ০৬

ত্রিবেণী সংঘ ৯    ১    ৭    ১   ১১-৩০   ০৪

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top