News Flash

  • Home
  • দিনের খবর
  • ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, মুখ খুললেন মন্ত্রী
Image

ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, মুখ খুললেন মন্ত্রী

কলকাতা, ২৭ সেপ্টেম্বর(হি.স.) : কলকাতা পৌরনিগমের মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে, ফিরহাদ হাকিম স্পষ্ট জানান, তার কাছে এখনো এ ধরনের কোনো তথ্য পৌঁছায়নি। তিনি বলেন, “আমার কাছে এবিষয়ে কোনো খবর নেই। যদি ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে আমাকে জানানো উচিত ছিল। আমি নিজেই তদন্তের ব্যবস্থা করতাম। তবে আমার কাছে যদি কোনো অভিযোগ না আসে, তাহলে আমি তাকে কীভাবে সরাবো?”

মন্ত্রী আরও বলেন, অভিযোগ যথাযথ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি বলে তিনি উল্লেখ করেন।  অন্যদিকে, কালীচরণ বন্দ্যোপাধ্যায় এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top