News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের বোকারোতে লাইনচ্যুত মালগাড়ি; বিঘ্নিত ট্রেন পরিষেবা, তদন্তে রেল
Image

ঝাড়খণ্ডের বোকারোতে লাইনচ্যুত মালগাড়ি; বিঘ্নিত ট্রেন পরিষেবা, তদন্তে রেল

রাঁচি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। আবারও লাইনচ্যুত হল মালগাড়ি। ঝাড়খণ্ডের বোকারোর তুপকাদিহ ও রাজাবেরার মাঝে রেল লাইনে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জেরে ১৫টি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে।দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এক সিনিয়র আধিকারিক জানান, বোকারো স্টিল প্ল্যান্ট থেকে স্টিল বোঝাই করে মালগাড়িটি আসছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে তুপকাদিহ ও রাজাবেরার সেকশনের মাঝে মেইন লাইনে মালগাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের দু’টি ওয়াগন লাইচ্যুত হয়ে যায়। দুই ভাগ হয়ে যায় মালগাড়িটি। এই ঘটনার জেরে ১৫টি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে, যার মধ্যে ১৪টিই এক্সপ্রেস ট্রেন।দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যায় বোকারো আরপিএফ-এর ১৫ জন সদস্যের দল। সূত্রের খবর, জোরকদমে লাইন মেরামত করার কাজ চালানো হচ্ছে। পাশাপাশি, কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়েও তদন্ত শুরু করা হচ্ছে। এরিয়া রেলওয়ে ম্যানেজার বিনীত কুমার বলেছেন, “লাইনচ্যুত হওয়ার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার রাত ৮.৪৫ মিনিটে তুপকাদিহ রেলওয়ে স্টেশন থেকে একটি মালগাড়ি ছেড়ে যায়। এটি বল্লভগড় স্টেশনের দিকে যাচ্ছিল। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top