কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : শুক্রবার কানপুরের গ্রিন পার্কে শুরু হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। দু’দলের কাছেই এই ম্যাচের গুরুত্ব অনেক। বলা যেতে পারে ডু অর ডাই ম্যাচ। ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক এই মাঠে ভারতীয় দলের পারফরম্যান্সট রেকর্ড-গ্রিন পার্কে ভারত কটা ম্যাচ জিতেছে : গ্রিন পার্কে ভারত এখন পর্যন্ত ২৩টি টেস্ট ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৭ টেস্টে। ৩ টেস্টে হার হয়েছে ও ১৩ টেস্টে ড্র করেছে।সর্বাধিক রান : ১৯৮৬ সালে গ্রিন পার্কে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে করেছিল ৬৭৬/৭। গাভাস্কার, আজহারউদ্দিন ও কপিল দেব সেঞ্চুরি করেছিলেন।ব্যক্তিগত সর্বোচ্চ রান : ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের ফাউড বাচুসের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ২৫০ রান।সেরা বোলিং ফিগার : ভারতের যশুভাই পটেল ১৯৫৯ সালে ৬৯ রানের বিনিময়ে একাই ৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।ভারতের হয়ে মোট সর্বাধিক রান : ভারতের হয়ে কানপুরের টেস্টে মোট সর্বাধিক রান রয়েছে গুন্ডাপ্পা বিশ্বনাথের। তিনি মোট ৭টি ম্যাচে ৭৭৬ রান করেছিলেন।ভারতের হয়ে সর্বাধিক উইকেট : কপিল দেব ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট পেয়েছেন এই মাঠ থেকে। তিনি ৭ ম্যাচে মোট ২৫ উইকেট নিয়েছেন।সর্বাধিক রানের পার্টনারশিপ : গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সহবাগ ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পার্টনারশিপে ২৩৩ রান করেছিলেন। যা সর্বাধিক রানের পার্টনারশিপ। গম্ভীর ১৬৭ ও সহবাগ ১৩১ রান করেছিলেন।সর্বাধিক সেঞ্চুরি : ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন এই গ্রিনপার্কে মোট ৩টি সেঞ্চুরি করেছিলেন।

শুক্রবার ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট গ্রিন পার্কে
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















