News Flash

  • Home
  • খেলা
  • শুক্রবার ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট গ্রিন পার্কে
Image

শুক্রবার ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট গ্রিন পার্কে

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : শুক্রবার   কানপুরের গ্রিন পার্কে শুরু হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। দু’দলের কাছেই এই ম্যাচের গুরুত্ব অনেক। বলা যেতে পারে ডু অর ডাই ম্যাচ।  ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক এই মাঠে ভারতীয় দলের পারফরম্যান্সট রেকর্ড-গ্রিন পার্কে ভারত কটা ম্যাচ  জিতেছে : গ্রিন পার্কে ভারত এখন পর্যন্ত ২৩টি টেস্ট ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৭ টেস্টে। ৩ টেস্টে হার হয়েছে ও ১৩ টেস্টে ড্র করেছে।সর্বাধিক রান : ১৯৮৬ সালে গ্রিন পার্কে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে করেছিল ৬৭৬/৭।  গাভাস্কার, আজহারউদ্দিন ও কপিল দেব সেঞ্চুরি করেছিলেন।ব্যক্তিগত সর্বোচ্চ রান : ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের ফাউড বাচুসের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ২৫০ রান।সেরা বোলিং ফিগার : ভারতের যশুভাই পটেল ১৯৫৯ সালে ৬৯ রানের বিনিময়ে একাই ৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।ভারতের হয়ে মোট সর্বাধিক রান : ভারতের হয়ে কানপুরের   টেস্টে মোট সর্বাধিক রান রয়েছে গুন্ডাপ্পা বিশ্বনাথের। তিনি মোট ৭টি ম্যাচে ৭৭৬ রান করেছিলেন।ভারতের হয়ে সর্বাধিক উইকেট : কপিল দেব ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট পেয়েছেন এই মাঠ থেকে। তিনি ৭ ম্যাচে মোট ২৫ উইকেট নিয়েছেন।সর্বাধিক রানের পার্টনারশিপ : গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সহবাগ ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পার্টনারশিপে ২৩৩ রান করেছিলেন। যা সর্বাধিক রানের পার্টনারশিপ। গম্ভীর ১৬৭ ও সহবাগ ১৩১ রান করেছিলেন।সর্বাধিক সেঞ্চুরি : ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন এই গ্রিনপার্কে মোট ৩টি সেঞ্চুরি করেছিলেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top