News Flash

  • Home
  • খেলা
  • জয়পুরে আজ থেকে ৩টি প্রস্তুতি ম্যাচ অনূর্ধ্ব ১৯ রাজ্য মহিলা ক্রিকেটারদের
Image

জয়পুরে আজ থেকে ৩টি প্রস্তুতি ম্যাচ অনূর্ধ্ব ১৯ রাজ্য মহিলা ক্রিকেটারদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরার মহিলা ক্রিকেটাররা এখন জয়পুরে। বিশেষতঃ অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। মূলতঃ চন্ডিগড়ে অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে এবং সাফল্যের লক্ষ্যে রাজ্য দল কয়েকদিন অনুশীলন এবং কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে এখন জয়পুরে অবস্থান করছে। আজ মঙ্গলবার বিরতি। তবে সোমবার রাজ্য দল প্রথম প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ রাজস্থান রাইজিং ক্রিকেট একাডেমির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে ৪৫ রানে পরাজিত হয়েছে। রাজস্থান রাইজিং ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে। জবাবে ত্রিপুরা দল ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার ফুরিয়ে যায়। ‌ দলের পক্ষে অস্মিতা দাস সর্বাধিক ১৭ রান সংগ্রহ করে ৩১ বল খেলে। এছাড়া, ভূমিকা নায়েকের ১১ রান ও অন্তরাণী  নোয়াতিয়ার ৯ রান খানিকটা উল্লেখ করার মতো। বোলিং-এ ত্রিপুরার পক্ষে পূজা দাস ও অন্তরানী নোয়াতিয়া একটি করে উইকেট পেয়েছিল। আগামীকাল থেকে টানা তিন দিন রাজ্য দল তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৮ সেপ্টেম্বর রাজ্য দল জয়পুর থেকে চন্ডিগড়ের উদ্দেশ্যে রওয়ানা হবে বলে খবর রয়েছে। ইতোমধ্যে প্রস্তুতি ম্যাচগুলোর উপর ভিত্তি করে ১৫ সদস্যের চূড়ান্ত দল গঠন করার পরিকল্পনাও রয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top