করিমগঞ্জ (অসম) ২৪ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে লেখা এক পত্র যোগে করিমগঞ্জ জেলায় সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করার এসওপি জানিয়ে দিয়েছেন। পত্রে জানানো হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ১০-৩০ পর এসওপি অনুসারে শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করতে মেডিকেল ক্যাম্প করিমগঞ্জ শহরের জিএনএম ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হবে। এতে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এসওপি অনুসারে প্রয়োজনীয় নথিপত্র সহ জিএনএম ট্রেনিং স্কুলে মেডিকেল বোর্ডের সম্মুখে উপস্থিত হতে হবে। ওই মেডিকেল বোর্ড প্রতিদিন ১০০ জন প্রার্থীকে মেডিকেল পরীক্ষা করার পর টেস্ট রিপোর্টের প্রাচুর্যতা অনুসারে ওই দিনই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করবে। এতে যুগ্ম সাস্থ্য সঞ্চালক মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে জেলা প্রাথমিক শিক্ষা অধিকারিককে এসওপি-র নির্দেশিকা ও মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদানের সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষকদের জানিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন।

করিমগঞ্জে ২৬ সেপ্টেম্বর থেকে সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















