News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে ২৬ সেপ্টেম্বর থেকে সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান
Image

করিমগঞ্জে ২৬ সেপ্টেম্বর থেকে সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান

করিমগঞ্জ (অসম) ২৪ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে লেখা এক পত্র যোগে করিমগঞ্জ জেলায় সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করার এসওপি জানিয়ে দিয়েছেন। পত্রে জানানো হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ১০-৩০ পর এসওপি অনুসারে শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করতে মেডিকেল ক্যাম্প করিমগঞ্জ শহরের জিএনএম ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হবে। এতে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এসওপি অনুসারে প্রয়োজনীয় নথিপত্র সহ জিএনএম ট্রেনিং স্কুলে মেডিকেল বোর্ডের সম্মুখে উপস্থিত হতে হবে। ওই মেডিকেল বোর্ড প্রতিদিন ১০০ জন প্রার্থীকে  মেডিকেল পরীক্ষা করার পর টেস্ট রিপোর্টের প্রাচুর্যতা অনুসারে ওই দিনই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করবে। এতে যুগ্ম সাস্থ্য সঞ্চালক মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে জেলা প্রাথমিক শিক্ষা অধিকারিককে এসওপি-র নির্দেশিকা ও মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদানের সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষকদের জানিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top