News Flash

  • Home
  • দিনের খবর
  • আর্জি খারিজ করলো হাইকোর্ট, মুডা জমি দুর্নীতি মামলায় বিপাকে সিদ্দারামাইয়া
Image

আর্জি খারিজ করলো হাইকোর্ট, মুডা জমি দুর্নীতি মামলায় বিপাকে সিদ্দারামাইয়া

বেঙ্গালুরু, ২৪ সেপ্টেম্বর (হি.স.): মুডা জমি দুর্নীতি মামলায় বিপাকে পড়লেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। এই দুর্নীতিতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন কর্ণাটকের রাজ্যপাল। সেই নির্দেশের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মঙ্গলবার সিদ্দারামাইয়ার আর্জি খারিজ করে দিয়েছে কর্ণাটক হাইকোর্টের নাগপ্রসন্ন বেঞ্চ।মুডা কেলেঙ্কারিতে অভিযোগকারী টি জে আব্রাহামের আইনজীবী রঙ্গনাথ রেড্ডি বলেছেন, “কর্ণাটকের রাজ্যপালের অনুমোদনের নির্দেশকে চ্যালেঞ্জ সংক্রান্ত আবেদন খারিজ করা হয়েছে। এখনও পর্যন্ত লোকায়ুক্তকে বিশেষ আদালতের সামনে নিয়ে আসা হবে এবং তারপরে আমরা ভাবব এটি সিবিআই অথবা অন্য কোনও তদন্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে কিনা।” কর্ণাটকের মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি বলেছেন, “আমাদের আইনের প্রতি আস্থা আছে। আমরা এর বিরুদ্ধে লড়াই করব। আমরা মুখ্যমন্ত্রীর পাশে আছি।”

Releated Posts

ইথানল মিশ্রণের সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, চিনির সরবরাহে প্রভাব: অশোক গেহলট

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): পেট্রলের সঙ্গে বিপুল পরিমাণ ইথানল মেশানোর সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন রাজস্থানের…

ByByNews Desk Aug 22, 2026

‘আমার হাত পরিষ্কার’: মেয়ে ভীণার মামলায় ইডির অভিযোগের জবাব পিনারাই বিজয়নের

ত্রিশূর, ২২ আগস্ট (আইএএনএস): মেয়ে ভীণা বিজয়নকে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাওয়ালা লেনদেনের অভিযোগের তীব্র জবাব দিলেন কেরালার…

ByByNews Desk Aug 22, 2026

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026

তেলেঙ্গানায় ফার্মা ইউনিটে রিঅ্যাক্টর বিস্ফোরণে নিহত ২

হায়দরাবাদ, ২২ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলায় একটি ওষুধ তৈরির কারখানায় রিঅ্যাক্টর বিস্ফোরণের পর আগুন লেগে দু’জনের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top