News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেষ্টকে ‘বীরের বরণ’ করতে তৈরি বীরভূম, ফের তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা
Image

কেষ্টকে ‘বীরের বরণ’ করতে তৈরি বীরভূম, ফের তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা

বীরভূম, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ফের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অনুব্রত মণ্ডল। এমনকী, এবার তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও পুলিশি নিরাপত্তা পাবেন। এমনটাই জানা গিয়েছে পুলিশ ও প্রশাসন সূত্রে ৷

মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল, দু’জনকেই বরণ করতে প্রস্তুত বীরভূম। সোমবার এই দাবি করেছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইতিমধ্যেই শহরজুড়ে দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতর ছবি দিয়ে স্বাগত তোরণ তৈরি হয়েছে।

গরুপাচার ও আর্থিক তছরুপে ইডির মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। সোমবার তিহার থেকে ছাড়া পাওয়ার পর মঙ্গলবার বোলপুরে আসার কথা অনুব্রত ও মেয়ে সুকন্যা মণ্ডলের৷

বীরভূম সফরে এসে অনুব্রতর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করতে পারেন তৃণমূলনেত্রী।মঙ্গলবারই হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক স্থির হয়েছে বীরভূমে৷ কেষ্ট-অনুগামীদের কাছে তাই বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ৷ বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দুপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top